,

২৪ ঘণ্টায় মৃত্যু কমেছে, শনাক্ত ৫৭১ জন

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছে ২ জন এবং শনাক্ত হয়েছে ৫৭১ জন। সুস্থ হয়েছে ১৪ জন।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৫ হাজার ৯৫৮টি, যা গত দিনের তুলনায় ৫ দশমিক ৯০ শতাংশ বেশি। নমুনা পরীক্ষা করেছি ৫ হাজার ৫৭৩টি, যা গত ২৪ ঘণ্টার চেয়ে ১২ দশমিক ২৫ শতাংশ বেশি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৫৭১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৮ হাজার ২৩১ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২ জন। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১৭০ জন।’

‘হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ১৭৪ জন। তবে বাড়িতে থেকে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের আপডেটটা আমাদের এখানে নেই’ বলেও জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৫৬৪ জন, মৃত্যু হয় ৫ জনের। তার আগের দিন বুধবার শনাক্ত হয় ৬৪১ জন, মারা যায় ৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর