শুরুতেই বিপর্যয় শ্রীলঙ্কার

206ff5c3dfc84d7c9fb7d441e47e9cd9-Sri-lanka-South-Africa-imageক্রীড়া ডেস্ক : সিডনিতে আজ অন্য ডেল স্টেইনকেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভয়ংকর কাইল অ্যাবটকে। দুর্দান্ত বোলিংয়ের সঙ্গে চমৎকার শরীরী ভাষাকে সঙ্গী করে প্রথম কোয়ার্টার ফাইনালের শুরুর আঘাতটাও তাই দক্ষিণ আফ্রিকারই আফ্রিকার।

স্কোরবোর্ডে ৬ রান উঠতেই ফিরে গেছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান-কৌশল পেরেরা ও তিলকরত্নে দিলশান। প্রথম আঘাতটা হানেন ওই অ্যাবটই। তাঁর দারুণ এক আউট সুইঙ্গারে ব্যাট পেতে দিয়ে স্লিপে ক্যাচ দেন কৌশল। তাঁর ব্যাট ছুঁয়ে বলটি আশ্রয় নেয় উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। স্টেইন এর পরের ওভারেই ফেরান দিলশানকে। দ্বিতীয় স্লিপে তাঁর ক্যাচটি ধরেন ফ্ল্যাফ ডু প্লেসি।

এই প্রতিবেদন লেখার সময় লড়ছেন শ্রীলঙ্কার দুই অভিজ্ঞতম ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নে। দলের সংগ্রহ ছিল ১৩ ওভার শেষে ২ উইকেটে ৪৬ রান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান