বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসজি চ্যাম্পিয়ন

news-image

স্পোর্টস ডেস্ক : সরকারের নির্দেশনার পর বাতিল হয়ে যায় ফ্রেঞ্চ ফুটবলের ২০১৯-২০ মৌসুম। বাতিল হওয়া মৌসুমে শীর্ষ প্রতিযোগিতা লিগ ১ এ পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে বিবৃতি দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল লিগ কমিটি। পিএসজির এটি টানা তৃতীয় ও সব মিলে নবম লিগ ১ শিরোপা।

করোনাভাইরাসের কারণে ফ্রান্সে ফুটবল বন্ধ হয়ে যায় ১৩ মার্চ। তখন পর্যন্ত পয়েন্ট টেবিলে দুইয়ে থাকা মার্সেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল শীর্ষ থাকা পিএসজি। ২৭ ম্যাচে দলটির পয়েন্ট ছিল ৬৮। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলা মার্সেইয়ের পয়েন্ট ছিল ৫৬।

লিগ ২ এ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে লরিয়েকে। লিগ ১ থেকে তলানিতে থাকা দুটি দল অবনমিত হবে। দল দুটি হচ্ছে আমিয়ে ও তালুসে। অন্যদিকে লিগ ২ থেকে শীর্ষ দুই দল লরিয়ে ও লেনস লিগ ১ এ খেলার সুযোগ পাবে।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল