সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাস্কের মতো গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে গেল!

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর পাশ দিয়ে বেরিয়ে যাওয়া ‘১৯৯৮ ওআর২’ গ্রহাণুটি দেখতে মাস্কের মতো বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবিতেও এর প্রমাণ পাওয়া গেছে।

নাসার দেওয়া ‘সম্ভাব্য বিপজ্জনক’ তকমা পাওয়া এই গ্রহাণুটি বুধবার পৃথিবী থেকে ৩৯ লাখ মাইল দূর থেকে চলে গেছে।

আনুমানিক এক মাইল থেকে আড়াই মাইল চওড়া এই গ্রহাণুর ওপর নজর রেখেছিল পুয়ের্তো রিকোর আরেসিবো অবজারভেটরি। ১৯৯৮ সালে প্রথমবার এই গ্রহাণুর সন্ধান পায় নাসা।

মহাকাশবিজ্ঞানীদের দাবি, এই গ্রহাণুর একটা প্রবণতা ছিল পৃথিবীর খুব কাছে চলে আসার। এমনকি, ভবিষ্যতে সূর্যের প্রদক্ষিণ করে ফেরার সময়ও তা পৃথিবীর কাছ চলে আসতে পারে বলে আশঙ্কা।

নাসার হিসাব অনুযায়ী, ২০৭৯ সালে ফিরে আসবে এই গ্রহাণু। সেবার পৃথিবী থেকে এর দূরত্ব এবারের তুলনায় ৩.৫ গুণ কম হবে।

নভেল করোনাভাইরাস থেকে বাঁচতে সারা বিশ্ব যখন মাস্কের উপর নির্ভর করছে, তখন তার মতোই দেখতে একটি গ্রহাণু বেশ আলোচনার জন্ম দিয়েছে। কিন্তু এর ব্যাখ্যা কী?

বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুর ওপর যে ধূলিকণা থাকে, প্রবল গতির ফলে তা চারদিকে এমনভাবে উড়তে থাকে যে টেলিস্কোপে দেখলে মনে হয় যেন কেউ মাস্ক পরে রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী