বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তি কিছুটা কমতে পারে উমর আকমলের

news-image

স্পোর্টস ডেস্ক : দিন তিনেক আগে উমর আকমলকে তিন বছরের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবশেষ পিএসএলের আগে দুর্নীতির প্রস্তাব পেয়েও তা গোপন করায় এই শাস্তি পেয়েছেন তিনি। তবে এর মাঝেই খবর, শাস্তি কিছুটা কমতে পারে এই ক্রিকেটারের।

পিসিবির একটি সূত্রের বরাত দিয়ে পিটিআইয়ে প্রকাশিত খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান বিচারক দ্রুতই বিস্তারিত রায় জমা দেবেন। যেখানে আকমলের তিন বছরের দুর্নীতি দমন নিষেধাজ্ঞার কিছুটা স্থগিত করতে পারে।

সোমবার লাহোরে অবসরপ্রাপ্ত বিচারপতি মিরান চৌহানের নেতৃত্বাধীন প্যানেলেন সামনে শুনানির জন্য হাজির হতে হয়েছিল উমর আকমলকে। এরপরই তাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

পিটিআইকে পিসিবির সূত্র জানিয়েছে, ‘তিন বছরের নিষেধাজ্ঞা নিয়ে সবাই ঝাঁপিয়ে পড়ছে। তবে বিস্তারিত নির্দেশ এখনও পাওয়া যায়নি। উমরের তিন বছরের নিষেধাজ্ঞার মধ্যে দু’বছর বা তার কাছাকাছি কিছু কমানো হতে পারে।’

বিস্তারিত রায়ের অনুলিপি পাওয়ার ১৪ দিন পর প্যানেলের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনও করতে পারবেন উমর আকমল।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল