১০ দিনের খাবার পেল ৫০০ পরিবার
টাঙ্গাইল প্রতিনিধি : করোনাভাইরাস নিয়ে চলমান সংকটে দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এ পরিস্থিতিতে প্রতিদিনই অসহায়, দরিদ্র, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়াচ্ছে ‘মিশন সেভ বাংলাদেশ’।
বৃহস্পতিবার ‘মিশন সেভ বাংলাদেশ’ ও ‘বিদ্যানন্দ ফাউন্ডেশন’-এর উদ্যোগে টাঙ্গাইলে ‘শিশুদের জন্য ফাউন্ডেশনের’ ব্যবস্থাপনায় ৫০০ পরিবারকে ১০ দিনের খাবার পৌঁছে দেওয়া হয়।
শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুঈদ হাসান তড়িৎ জানান, সকাল থেকে টাঙ্গাইল সদরের আশেকপুর,বাইপাস বেদেপল্লী,ডিস্ট্রিক একুয়ার বস্তি,কোদালিয়া বস্তি,বাইপাইল গ্রাম,নামদার কুমুল্লি খান পাড়া গ্রাম,বাথুলী ও বন্নী গ্রামের ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দেওয়া হয় ৬ কেজি চাল, ১ কেজি ছোলা, ১ প্যাকেট আটা, তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট বিস্কুট ও ১ প্যাকেট সুজি।
একই সঙ্গে মিশনের উদ্যোগে চট্টগ্রামে সচেতনতা কার্যক্রের অংশ হিসেবে ৯টি এলাকা (কাজীরদেওড়ি, লালখানবাজার, টাইগারপাস, সি আর বি, নয়াবাজার, বাবুবাজার, সবুজবাগ, পোর্ট কানেক্টিং রোড, বড়পুল) জীবানণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে।
দৈনিক সমকাল, সেবা এক্সওয়াইজেড ও দ্য ডেইলি স্টারের উদ্যোগ ‘মিশন সেভ বাংলাদেশ’। করোনার পরিস্থিতিতে এই উদ্যোগে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইফতার-সেহেরি ও খাদ্যপণ্য বিতরণ করা হচ্ছে।
মিশনের সঙ্গে অর্থ ও অন্যান্য সহযোগিতা নিয়ে যুক্ত আছে আইপিডিসি ফাইন্যান্স, পিএফডিএ, স্বপ্ন, এসএসএল কমার্স, মিরপুর ডিওএইচএস সোসাইটি, ডানো, গুলশান সোসাইটি, পাঠাও, ডাবর বাংলাদেশ, তরুণ ডিজিটাল, ইউনিমার্ট, জেসিআই ঢাকা নর্থ, কর্ম, এডিএ, নিজের বলার মতো একটা গল্প, রবি টেন মিনিট স্কুল, সেফ হ্যান্ডস, ডেভোটেক, ডাক্তার ভাই, উইন্ডমিল, অমিকন গ্রুপ, জাস্টস্টোরিজ, মেমোরিলেন, এডুহাইভ, লেকচার পাবলিকেশনস লিমিটেড, ই-কুরিয়ার, মহাখালী ডিওএইচএস সোসাইটি, রোয়ার বাংলা, বনানী সোসাইটি, চ্যারিটি রাইট, ভ্রুম, স্পাইক স্টোরি, পেপারফ্লাই, বঙ্গ, মাস্টহেড পিআর, সিএনআই, অ্যাঞ্জেল শেফ, স্মার্টিফায়ার, জেসিআই ঢাকা সাউথ, শাশা ডেনিমস, অলিম্পিক, চল ঘুরি, আডন কমিউনিকেশন, পপ অব কালার, আর্থমুভিং সলিউশন, মাইন্ডম্যাপার, ট্রাক কোথায়, মেন্টরস, অসীম এন্টারপ্রাইজ, হাই ভোল্টেজ লিমিটেড, সি থ্রি সিক্সটি, গ্রো অ্যান্ড এক্সেল, হরলিক্স, সামিট কমিউনিকেশন লিমিটেড, সেইলর, টেকনো ড্রাগস লিমিটেড, নন্দ-দুলাল মেমোরিয়াল ট্রাস্ট ফাউন্ডেশন, জেসিআই চিটাগং কসমোপলিটান, ওয়ান পার্সেন্ট ফাউন্ডেশন, অ্যারোলিংক, ওয়ান্ডার ওমেন, রেনাটা লিমিটেড, এস ম্যানেজার, এস বিজনেস, মমতাজ হারবাল, এপিলগ, মাসতুল ফাউন্ডেশন, বেটার স্টোরিজ লিমিটেড, আদর্শ বাজার, লাইটক্যাসেল পার্টনারস, অ্যাকুয়া পেইন্টস, তুলান’স বায়ো একাডেমি, আর্নেস্ট অ্যান্ড ইয়ং, আসিফ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, সাহাজ্য ফাউন্ডেশন, বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টার, সালমা আদিল ফাউন্ডেশন, এনআরবি কানেক্ট টিভি, ফ্যান্টাসিয়াম, ক্লাব নটরডেমিয়ানস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশন, চার্টারড ইন্সটিটিউশন অফ লজিস্টিকস অ্যান্ড সাপোর্ট, শপ-আপ, আইইউটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ওয়েডেভস, বাংলাদেশ এমবিএ অ্যাসোসিয়েশন, গ্রামীণফোন এমপ্লয়িস ইউনিয়ন, স্টেপ ফুটওয়্যারস লিমিটেড, মার্কেট এক্সপ্রেস ফ্যামিলি, ঢাকা অনুবাদ, বেগম আশরাফুন্নেসা ফাউন্ডেশন, পেন্সটোন, দারাজ অনলাইন শপিং, হাংরি নাকি, ফারমার্স মার্কেট এশিয়া, ইউনিফক্স, লিটমোস্ফিয়ার, স্পার্ক আইটি, আপন ওয়েলবিইং, ট্রাই ফাউন্ডেশন, ওয়েবএবল, হিমালয় এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। ক্রিকেটার সাকিব আল হাসানও এই উদ্যোগের সঙ্গে আছেন।
এখন পর্যন্ত মিশনের তহবিল সংগ্রহ হয়েছে এক কোটি ৩৬ হাজার ৪৩৮ টাকা।











