বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার বিরুদ্ধে ইতিহাস গড়া ব্যাট নিয়ে লড়াইয়ে মোসাদ্দেক

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জেতে ২০১৯ সালে। ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই অনন্য অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃষ্টি বিঘ্নিত ওই ম্যাচে এক হার না মানা অনবদ্য ইনিংসে এই সাফল্য এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত।

যে ব্যাট দিয়ে মোসাদ্দেক ইতিহাস গড়েছিলেন, সেই ব্যাট নিয়েই করোনাভাইরাস দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন। ইতিহাসগড়া এই ব্যাটটি এই ডানহাতি ব্যাটসম্যান নিলামে তোলার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে ব্যাট নিলামে তোলার কথা জানান মোসাদ্দেক।

এই ক্রিকেটার বলেন, ‘এ ব্যাটে একটা ইতিহাস লেখা আছে। আমি এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপা জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখনই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’

সেই ম্যাচে কী করেছিলেন মোসাদ্দেক?

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪ ওভারে ২১০। লক্ষ্যে খেলতে নেমে ১৫ ওভার না পেরোতেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে ক্রিজে থাকা মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লড়াই শুরু করেন। শেষ বাংলাদেশকে জিতিয়ে।

ষষ্ঠ উইকেটের জুটিতে মোসাদ্দেক মাত্র ৪৩ বলে ৭০ রান করেন মাহমুদউল্লাহ-মোসাদ্দেক। মাত্র ২৭ বলে ৫২ রান একাই করেন মোসাদ্দেক। তার অনবদ্য ব্যাটিং সাত বল বাকি থাকতেই পাঁচ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল