,

আশুগঞ্জের বেদে পল্লীর কর্মহীন মানুষগুলো কষ্টের মাঝে দিনাতিপাত করছেন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চরচারতলা ইউনিয়নে মহরমপাড়ায় বেদে পল্লীর ২৫টি পরিবারের লকডাউনের কারণে কর্মহীন হয়ে পরায় অর্ধাহারে জীবন যাপন করছেন। বেদে পল্লীর বৃদ্ধ নারী-পুরুষরা অসহায়ত্ব,অভাব অনটনের অনেকটা কাবু হয়ে পড়েছে।

বেদে মুন্নি বেগম বলেন, ‘করোনা পরিস্থিতিতে লকডাউনের সব নিয়ম মেনে আমরা চলার চেষ্টা করছি। কিন্ত খাবার ফুরিয়ে গেছে। কি ভাবে চলব তা বুঝতে পারছিনা। আরেক বৃদ্ধ বলেন, আমি দীর্ঘদিন যাবৎত অসুস্থ, আবার লকডাউনের কারণে কাজ কর্মে বেরুতে পারছিনা। আমরা বেদে পল্লীতে সবাই বেকার। কোন কর্ম নেই। আমরা ভাসমান মানুষ। কয়েকদিন পর পর এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জীবিকা নির্বাহ করি।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী মো.নাজিমুল হায়দার জানান, উপজেলার বেদে সম্প্রদায়ের পরিবার গুলোতে গত দুই দিন ধরে খাবারের অভাবে চুলা জ্বলছে না এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে হাজির হই।

এসময় তাদের প্রতিটি পরিবারের মাঝে আমি নিজে এ খাদ্যসামগ্রী তুলে দেই এসময় যারা দিনমজুর কর্মহীন হয়ে পরেছেন, তাদের খাদ্য বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সি জানান বেদে পল্লীতে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। খোঁজ নিয়ে দেখব যদি পুনরায় তাদের খাবার প্রয়োজন হয়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা