সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরি-ট্রলারে করে পদ্মা পাড়ি ঢাকাগামী শ্রমিকদের

news-image

মাদারীপুর প্রতিনিধি : সীমিত আকারে পোশাক কারখানা চালু করার ঘোষণার পরে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রাজধানীমুখী শ্রমিকদের চাপ বেড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউ ফেরিতে আবার কেউ ট্রলারে করে পদ্মা পাড়ি দিচ্ছেন।

গত চার-পাঁচ দিনের মতো বৃহস্পতিবার সকাল থেকে কাঁঠালবাড়ি ঘাটে যাত্রীদের চাপ দেখা গেছে।

গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রীরা ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছেন। এর মধ্যে গার্মেন্টসে কর্মরত শ্রমিকদের সংখ্যাই বেশি।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম মিয়া জানান, সরকারি নির্দেশনা পাওয়ার পর এই নৌ-রুটে চলাচলকারী ১৭টি ফেরির মধ্যে ১০টির চলাচল বন্ধ রাখা হয়। তবে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ও সরকারি প্রশাসনের কর্মকর্তাদের পারাপারের জন্য ৭টি ফেরি সীমিত আকারে চলাচল করছে।

তিনি বলেন, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। অনেকেই আবার ঝুঁকি নিয়ে ট্রলারে পাড়ি দিচ্ছেন পদ্মা।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী