,

জামায়াত নেতার বাড়িতে ‘বোমা’ বিস্ফোরণ, শিশু নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকায় জামায়াত নেতা হাজী আবুল হোসেনের বাড়ির চারতলায় ‘বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই নারীসহ আরও ১১ জন।

আজ বৃহস্পতিবার ভোরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বোমার বিকট শব্দে আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান। তিনি জানান, আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয়রা জানান, ওই জামায়াত নেতার বাড়ির চারতলায় ১০-১২ জন শিবিরকর্মী থাকতেন। ভোর ৪টার দিকে বোমা বিস্ফোরণের পরপরই বাড়ির মালিক আবুল হোসেন ও শিবিরকর্মীরা পালিয়ে গেছেন।

ছয় মাস আগে নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা পুলিশ ওই বাড়ি থেকে তিন শিবিরকর্মীকে আটক করেছিল।

এ ব্যাপারে ওসি শাহ জামান বলেন, ‘এটি বোমা বিস্ফারণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না করে বলা যাবে না।’

তবে এলাকাবাসীর দাবি, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রুমের আসবাবপত্র আগুনে পুড়ে যেতো। তা ছাড়া রুমের গ্যাস সিলিন্ডার অক্ষত আছে। বোমা বিস্ফোরণ না হলে আশপাশের ২৫টি বাড়ির ক্ষতি হতো না। সূত্র : ইউএনবি

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা