,

মন্ত্রী-এমপিরা সামাজিক দূরত্ব না মেনেই সদলবলে ধান খেতে

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ না মেনে দলবল নিয়ে সরকারের দুই মন্ত্রী ও চার এমপির বিরুদ্ধে কৃষকের পাকা ধান খেতে যাওয়া ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার সুনামগঞ্জে আনুষ্ঠানিক সফরে যান পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান এবং কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। সফরে তারা ধান সংগ্রহ কার্যক্রম, কম্বাইন্ড হারভেস্টর বিতরণ, ধান কাটায় অংশগ্রহণ ও পর্যবেক্ষণসহ নানা কার্যক্রমে অংশ নেন।

মন্ত্রীদের সঙ্গে ছিলেন স্থানীয় ৪ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, পীর ফজলুর রহমান মিসবাহ ও শামীমা আক্তার খান। এছাড়াও ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

এ সময় দেখা যায় মন্ত্রী, সংসদ সদস্যসহ মন্ত্রণালয় ও প্রশাসনের কর্মকর্তারা কেউই সামাজিক দূরত্ব বিধি মানেননি।

সুনামগঞ্জ জেলায় বুধবার পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত ১৯ জন এবং যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাতে মন্ত্রীরা সফর করেছেন, সে উপজেলাতে আক্রান্ত আছেন চারজন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা