,

কৃষক শঙ্কিত ধান ঘরে তোলা নিয়ে

news-image

নিউজ ডেস্ক : সোনালী ধানে ভরে উঠেছে বিস্তৃর্ণ এলাকা। হাড় ভাঙাখাটুনির পর ফলন ভাল হওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। চলতি মৌসুমে মাগুরা সদর, শ্রীপুর, শালিখা, মহম্মদপুরসহ চার উপজেলায় বোর ধানের ব্যাপক ফলন হয়েছে।

মাগুরায় এ বছর বোর ধানের আবাদ হয়েছে ৩৭ হাজার ৩৮৫ হেক্টর জমিতে। চাল উৎপাদন হবে ১ লাখ ৭৭ হাজার মেট্রিক টন। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭৭ হাজার মেট্রিক টন চাল।

তবে সারাদেশের মতো মাগুরায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। চাষিরা জানায়, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে পাবনা, গোপালগঞ্জসহ বেশ কয়েকটি জেলা থেকে শ্রমিক আসতে পারছে না। এ কারণে বোর ধান দ্রুত ঘরে তোলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

কৃষি অফিস সূত্র জানায়, মাগুরা এ বছর বোর ধানের ব্যাপক ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় খাদ্য সংকট দেখা দেবে না।

শালিখা উপজেলা ধনেস্বরগাতী গ্রামের ধান চাষি বেলায়েত হোসেন বলেন, এ বছর পাঁচ বিঘা জমিতে বোর ধান আবাদ করেছি। ফলন ভাল হয়েছে। ধান ঘরে তোলা নিয়ে রয়েছি দুশ্চিন্তায়। আকাশে মেঘ দেখলে জানে পানি থাকে না। করোনার ভয়ে ঘর থেকে বের হতে পারছি না। শ্রমিক পাচ্ছি না। এরমধ্যে কিভাবে ধান ঘরে তুলব?

ঘঘি ইউনিয়নের হাসেম তালুকদার বাংলানিউজকে বলেন, আমার পরিবারের সদস্য সংখ্যা ছয়জন। আমি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছি। সারাবছর খাওয়া, বাজার, ছেলে মেয়েদের লেখাপড়া খরচ এই ধানের উপর থেকে আসে। সার, ওষুধের দোকানে বাকি রয়েছে। ধান কেটে দেনাগুলো পরিশোধ করবো। করোনার ভয়ে তো ঘর থেকে বের হতে পারছি না। কি করে দেনা পরিশোধ করবো।

হতাশার সুরে তিনি বলেন, ধানগুলো যদি ঘরে তুলতে না পারি না তাহলে ঘরে পড়ে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

মাগুরা জেলা কৃষি সম্প্রসার অফিসার জাহিদুল আমিন বলেন, মাগুরায় এ বছর ১০টি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হবে। এছাড়াও ১৮টি রিপার মেশিন রয়েছে। জেলা প্রশাসকসহ সবস্তরের সমম্বনয়ে এ আপদকালীন সময় মোকাবেলা করতে পারব। আমরা কৃষকদের পাশে সব সময় আছি। আশা করি সঠিক সময়ের মধ্যে ধান কৃষকদের ঘরে তুলে দিতে পারবো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা