,

স্রোতের মতো ঢাকায় ঢুকছে মানুষ

news-image

নিউজ ডেস্ক : মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথ দিয়ে ফেরিতে করে পদ্মা নদী পার হচ্ছেন শত শত গার্মেন্টস কর্মী। তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা থেকে বিকল্প যানবাহনে করে কাঁঠালবাড়ী ঘাটে এসে সেখান থেকে ফেরিতে পদ্মা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন। পরে সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিচ্ছেন। বুধবার সকাল থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে এমন দৃশ্য দেখা যাচ্ছে।

তবে শুধু শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাট নয়, মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুট দিয়েও ঢাকায় ঢুকছে শত শত মানুষ।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর থেকে মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো। ফেরিগুলোতে গাদাগাদি কোরে পোশাক শ্রমিকদের ঘাট পার হতে দেখা যায়।

এ প্রসঙ্গে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, সকাল থেকেই ফেরিতে করে শত শত লোক আসছে শিমুলিয়া ঘাটে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী।

মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ টিআই হিলাল উদ্দিন জানান, বুধবার সকাল থেকেই শত শত গার্মেন্টস কর্মী দক্ষিণ বঙ্গ থেকে ঢাকার উদ্দেশে ফেরিতে পদ্মা নদী পার হয়ে শিমুলিয়া ঘাটে আসছেন। এখান থেকে বিকল্প যানবাহনে তারা গন্তব্যের উদ্দেশে রওনা হচ্ছেন। এদের অধিকাংশই গার্মেন্টন কর্মী।

তিনি আরও জানান, বর্তমানে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে দিনের বেলায় ছয়টি ফেরি চলাচল করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা