সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিপিই সংকটের প্রতিবাদে নগ্ন হলেন জার্মান চিকিৎসকেরা

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাস চিকিৎসায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সঙ্কট নিয়ে ক্ষুব্দ জার্মান চিকিৎসকেরা অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। হাসপাতালে চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার দাবিতে নগ্ন হয়ে তারা সিরিজ ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

এনবিসি নিউজ জানায়, জার্মানির চিকিৎসকেরা এই অভিনব প্রতিবাদের নাম দিয়েছেন ‘ন্যাকড কনসার্ন’বা নগ্ন সংশয়। করোনা চিকিৎসায় গুরুতর সংকটকে সামনে আনতে অপ্রচলিত ধারায় এমন প্রতিবাদে নামেন তারা। তাদের দাবি, প্রাণঝুঁকি নিয়ে হাসপাতালে তারা দায়িত্ব পালন করছেন।

বার্লিন থেকে শুরু হওয়া এই প্রতিবাদে দেখা গেছে চিকিৎসকেরা যার যার অবস্থান থেকে নগ্ন হয়ে প্রতিবাদে সামিল হয়েছেন। তাদের অনেকে হাতে বানানো প্ল্যাকার্ড এবং ছবিও প্রদর্শন করেন। তারা কেউ প্রেসক্রিপশন, কেউ ব্যাগ, কেউ টয়লেট টিস্যুর রোল, কেউ কংকালের মাথার খুলি আবার কেউ স্টেটিস্কোপসহ হাসপাতালের নানা যন্ত্রপাতির আড়ালে নিজেদের নগ্ন ভঙ্গি প্রকাশ করেন। কাউকে দেখা গেছে, নগ্ন হয়ে হাসপাতালের সামনে বসে ছবি তুলেছেন।

গত সপ্তাহে শুরু হওয়া এই প্রতিবাদের নেতৃত্বে রুবেন বারনাউ নামে এক চিকিৎসক। তিনি বলেন, ‘এই ঘাতক ভাইরাস মোকাবিলার জন্য জরুরি জিনিসপত্র দেওয়া হচ্ছে না আমাদের। এই রোগের চিকিৎসা করতে গেলে সুরক্ষা কতটা প্রয়োজন তা নিশ্চয়ই সবারই জানা। কিন্তু পর্যাপ্ত পিপিই না পাওয়ায় কতটা আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়ে আমরা কাজ করছি, সেটি বোঝাতেই এভাবে নগ্ন হওয়া।’

এদিকে যুক্তরাজ্যের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, জার্মানিতে ১ লাখ ৬০ হাজারের মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৬ হাজার ৩১৪ জন ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী