,

করোনা সংক্রমণের ঝুঁকি কমছে শুঁটকি মাছেই!

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে নিরলস কাজ করে যাচ্ছেন বিশ্বের স্বনামধন্য গবেষকরা। ধারণা করা হচ্ছে, এই ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুত হতে সময় লাগবে এক থেকে দেড় বছর। এমন সময় ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের মানুষের ধারণা শুঁটকি মাছেই কমছে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা। শুধু তাই নয়, এই কথায় চিকিৎসকদের একাংশও সহমত পোষণ করেছেন। গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে ভারতের সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে।

করোনাভাইরাস ব্যাপকভাবে সংক্রমিত হয়েছে ভারতে। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গোটা ভারতে ৩১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যুবরণ করেছে ১ হাজারের বেশি মানুষ।

তবে পরিসংখ্যান বলছে, এই ভয়াবহতার মধ্যেও এখনো কিছুটা স্বস্তিতে রয়েছেন উত্তর-পূর্ব ভারতের ৮ রাজ্যের মানুষ। যার মধ্যে ৫ রাজ্য সম্পূর্ণ করোনাভাইরাস মুক্ত। বাকি ৩ রাজ্যের পরিস্থিতিও আয়ত্বে। শুঁটকি মাছ খাওয়ার অভ্যাসের কারণেই তারা করোনামুক্ত বলে ধারণা ওই অঞ্চলের মানুষের।

উল্লেখ্য, ম্যালেরিয়া প্রবণ এই অঞ্চলের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। তাদের খাদ্যাভ্যাসই এর অন্যতম কারণ। পুঁটি মাছকে প্রক্রিয়াজাত করে পুড়িয়ে খাওয়া এই অঞ্চলে বহুদিনের চল। সবজির সঙ্গে এই পোড়া পুঁটি মাছ দিয়েই রান্না হয় গোদক নামে এক ধরনের খাবার।

খুব ঝাল এই গোদকই ম্যালেরিয়ার প্রতিষেধক বলে মনে করেন স্থানীয়রা। জ্বর বা সর্দি-কাশি হলে গোদকের চাহিদা বেড়ে যায় উপজাতি মহল্লায়। পাহাড়িদের পাশাপাশি সমতলবাসীদেরও প্রিয় এই গোদক।

করোনা সংক্রমণ প্রতিরোধেও এই গোদক দারুণ কাজ করছে বলে ধারণা স্থানীয়দের। বিজ্ঞানসম্মত কোনো যুক্তিযুক্ত প্রমাণ না মিললে এই ধারণাকে একেবারে উড়িয়া দিতে পারছেন না চিকিৎসকদের একাংশ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা