সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই মৃত্যু!

news-image

নিউজ ডেস্ক : ওষুধ কিনতে গিয়ে রাজধানীর ভাটারা থানা এলাকায় ফার্মেসির ভেতরই ছটফট করতে করতে মারা গেলেন এক ব্যক্তি। বুধবার দুপুরে ওই ফার্মেসিতে ঢুকে ওষুধ কেনার সময় হঠাৎ মাটিতে পড়ে ছটফট করতে থাকেন তিনি।

এ সময় ফার্মেসিতে উপস্থিত লোকজন তাকে পানি পান করানোর চেষ্টা করেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানেই তার মৃত্যু হয়। লাশও পড়ে থাকে কিছু সময় সেখানে।

মারা যাওয়া ওই ব্যক্তি ইউনাইটেড সিকিউরিটি কোম্পানির কর্মচারী আবদুর রশীদ (৪৫) বলে জানিয়েছে পুলিশ।

বাড্ডা জোনের সহকারী কমিশনার এলিন চৌধুরী বলেন, ইউনাইটেড সিকিউরিটি কোম্পানির কর্মচারী রশীদ প্রেসক্রিপশন হাতে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে মারা যান।

গুলশান বিভাগের উপকমিশনার (এডিসি) আবদুল আহাদ বলেন, ওই ব্যক্তি হার্টের রোগী ছিলেন। সকালে মোহাম্মদপুরে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে নতুনবাজারে ওষুধ কিনতে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

এদিকে ফার্মেসিতে আবদুর রশীদের পড়ে থাকা লাশের ছবি মুহূর্তে ফেইসবুকে ছড়িয়ে পড়ে। অনেকেই তার আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী