সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সকালে খালি পেটে কলা খেলে যা হয়

news-image

অনলাইন ডেস্ক : সকাল বেলা পুষ্টিকর উপাদান সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। তবে, বেশির ভাগ ক্ষেত্রেই, কোনোরকমে তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে কিছু একটা খেয়ে ফেলা হয় তাড়াহুড়ো করে। কলা এমনই একটি ফল যা সকালের নাশতায় প্রায় অনিবার্য। কলা কোষ্ঠকাঠিন্য, অম্বল এবং আলসার হ্রাস করে এবং শরীর ঠান্ডা করে। কলাতে আয়রনের পরিমাণও বেশি যা হিমোগ্লোবিন উৎপাদন বাড়ায় এবং রক্তাল্পতা নিরাময়ে সাহায্য করে। তবে কলা খালি পেটে খাওয়া নিয়ে প্রচুর তর্ক রয়েছে।

‘কলা পটাশিয়াম, ফাইবার এবং ম্যাগনেশিয়ামের উৎস যা আপনার দেহের বিভিন্ন পুষ্টির প্রয়োজনীয়তা পূরণ করে। এটি শক্তি বাড়ায় এবং খিদে হ্রাস করে। প্রতিদিন কলা অবশ্যই খাওয়া উচিত।’ বলেন পুষ্টিবিদ ডাঃ শিল্পা অরোরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের মতে, একটি সঠিক গুণমানের কলাতে মাত্র ৮৯ ক্যালোরি রয়েছে। এতে ম্যাংগানিজ, ক্যালসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি৬ রয়েছে এবং কলায় জলের পরিমাণও বেশি ফলে কলা আপনাকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে।

বেঙ্গালুরুর পুষ্টিবিদ ডাঃ অঞ্জু সুদের মতে, ‘কলা অ্যাসিডযুক্ত এবং এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, ফলে সকালে খালি পেটে না খাওয়াই ভালো। শুকনো ফল, আপেল এবং অন্যান্য ফলের সঙ্গে তা মিশিয়ে খেলে শরীরে অ্যাসিডের পরিমাণ হ্রাস করতে সাহায্য করতে পারে। এতে থাকা অধিক ম্যাগনেশিয়াম রক্তে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মধ্যে ভারসাম্যহীনতা তৈরি করতে পারে, যা কার্ডিওভাসকুলার সিস্টেমে বিরূপ প্রভাব ফেলতে পারে।’

আয়ুর্বেদ কী বলে? আয়ুর্বেদের মতে, সকালে খালি পেটে ফল খাওয়া অবশ্যই এড়িয়ে চলা উচিত। আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডাঃ বিএন সিনহা ব্যাখ্যা করেছেন, ‘প্রযুক্তিগতভাবে খালি পেটে কেবল কলা নয়, যে কোনো ফলমূলই এড়ানো উচিত। আজকাল প্রাকৃতিক ফল পাওয়া শক্ত। আমরা যা কিনেছি তা কৃত্রিমভাবে জন্মেছে এবং ঠিক সকালবেলাতেই তা খাওয়া উচিত নয়। ফলে রাসায়নিক উপস্থিত থাকায় তা ক্ষতিকারক। ফলগুলি সরাসরি খাওয়া এড়িয়ে চলার এক উপায় হলো তা অন্য খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়া।’

সুতরাং কলা খাব, নাকি খাব না? সকালে কলা খাওয়া খুবই ভালো, তবে তা অন্যান্য খাবারের সঙ্গে মিশিয়ে। স্বাস্থ্যকর উপায়ে দিন শুরু করার জন্য বিভিন্ন উপাদানের মিশ্রণ করেই প্রাতরাশের পরিকল্পনা করা উচিত। তাই পরের বার যদি সকালে কলা খাওয়ার কথা ভাবেন তবে মনে করে এটি অন্য খাবারের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করুন। কলা খাওয়ার সবচেয়ে ভালো সময়টা সকালবেলাই, বিশেষত অন্য কোনো ফল বা ওটমিলের সঙ্গে খেলে ওজন হ্রাসের জন্য তা আশ্চর্যজনক কাজ করতে পারে।

সকালের খাবারে কলা কীভাবে অন্তর্ভুক্ত করতে পারেন এখানে দেখে নিন-

কলা ওটমিল কুকিজ- এই প্রাতরাশ স্বাস্থ্যকর তো বটেই পাশাপাশি সুস্বাদুও। এক কাপ ওট, কলা, কাঁচা বাদামের মাখন এবং ম্যাপেল সিরাপ দিয়ে বানিয়ে ফেলুন এই প্রাতরাশ।

বেরি কলা সিরিয়াল- বেরি এবং কলা টুকরো টুকরো করে কেটে এবং স্কিমড দুধে মিশিয়ে নিলেই তৈরি স্বাস্থ্যকর প্রাতরাশ।

চকলেট কলা স্মুদি- কলা, বাদাম দুধ এবং কোকো গুঁড়োর মিশ্রণে যাদু রয়েছে। মসৃণ এবং ক্রিমের মতো এই স্মুদি কেবল সুস্বাদু, পেট ভরাই নয় প্রচণ্ড স্বাস্থ্যকরও।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী