সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মাসুমের ত্রাণ বিতরণ

news-image

রংপুর ব্যুরো : রংপুরর পীরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম। উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের নিজ গ্রামে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুম ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তার নিজের অর্থায়নে গ্রামের কর্মহীন অসহায় দুস্থ ৫০টি পরিবারের মধ্যে ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে সোমবার রাতে আরও অর্ধশত পরিবারের বাড়ি বাড়ি তিনি খাবার পৌঁছে দেন।

এ বিষয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মাসুম বলেন, দেশের এই দুর্যোগে দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে নিজের সামর্থ্য অনুযায়ী জনগণের পাশে থাকার চেষ্টা করছি।

এসব ত্রাণ-সাহায্য কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দেশের এই ক্রান্তিকালে দলের নেতা-কর্মীদের যার যার অবস্থান থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগণের পাশে দাঁড়ানোর অনুরোধ জানান। এদিকে স্থানীয় স্কুল শিক্ষক জাকারিয়া বুলেট, স্কুল শিক্ষক সাইফুল ইসলাম, ব্যবসায়ী শরিফ নেওয়াজ, ব্যবসায়ী জাভেদ আহসান সামুন, ব্যবসায়ী ফারুক মিয়াসহ আরও কয়েক জনের সমন্বিত সহযোগিতায় পৃথক প্যাকেজে ৬৫টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী