‘কাঁচা ধান’ কাটা নিয়ে সেই এমপি যা বললেন

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : করোনাভাইরাসের কারণে মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতাকমীসহ সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা কৃষকের ধান কেটে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন।

পাকা না কাঁচা ধান কেটেছেন, এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন স্থানীয় এই সংসদ সদস্য।

খোঁজ নিয়ে জানা যায়, গোপালপুর উপজেলার পৌরসভার সুন্দর এলাকার কৃষক লতিফ মিয়া ও তার ছেলে সুজন মিয়ার ১৫ শতাংশ জমিতে ব্রি. ২৮ ধান লাগান। জমিটি বৈরান নদীর তীরবর্তী হওয়ায় ও জমিতে পানি ওঠার সম্ভাবনা দেখা দেয়। এমন পরিস্থিতিতে গতকাল সেই ধান সুজন ও তার ছেলে কাটছিলেন। এমন সময় ওই জমির পাশের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছিলেন স্থানীয় সংসদ সদস্য। তিনি ওই কৃষককে একাই ধান কাটা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কিছু ধান কেটে দেন।

ধান কাটার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি একটি জমির ‘কাঁচা ধান’ কাটছেন। এদের মধ্যে ধান কাটছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।

ভিডিওটিতে আরও দেখা যায়, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজসহ আরও স্থানীয় কয়েকজন নেতাও ধান কাটায় অংশ নিয়েছে।

এ বিষয়ে লতিফ মিয়া নামের ওই কৃষক বলেন, ‘আমি এবং আমার ছেলে ধান কাটছিলাম। ঠিক তখনি এমপি মহোদয় পাশ দিয়ে যাওয়ার সময় বিষয়টি লক্ষ্য করে আমার ধান কেটে দেয়। আমার ক্ষেতের ধান পাকা, কিন্তু কিছু ডাটা কাঁচা।’

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এমপি সাহেব ধান কেটেছেন। যাতে যার ধান তিনি নিজেই কাটতে পারেন। স্থানীয় এমপি মহোদয় যে ধান কেটেছেন সেটি ব্রি ২৮ জাতের ধান। এই ক্ষেততি নদীর তীরবর্তী একদম নিচু এলাকায়। এখানে ক্ষেতের ধান ৮০ থেকে ৯০ ভাগ পাকা। তাই এই ক্ষেতটি অবশ্যই ধান কাটার যোগ্য।’

কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘৮০ শতাংশ ধান পাকলেই কৃষকদের ধান কাটতে বলা হয়। উপর থেকে দেখলে মনে হয় কাঁচা। কিন্তু ধানের শীষ দেখলে বোঝা যাবে এটি পাকা ধান। অনেকেই গুজব রটাচ্ছে কাঁচা ধান কাটা হয়েছে। এটি ঠিক নয়। এই ধান পাকার পরেই কাটা হয়েছে।’

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির আমাদের সময়কে বলেন, ‘আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এক কৃষককে ধান কাটতে দেখি। তখন গাড়ি থেকে নেমে দলীয় কিছু নেতাকর্মীদের নিয়ে ওই কৃষকের তিন আটি ধান কাটি। মূলত স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা যেন কৃষকদের সাহায্য করতে উদ্বুদ্ধ হয় সেজন্য এ কাজ করি।’

কাঁচা ধান কাটা প্রসঙ্গে এমপি বলেন, ‘কিছু লোক সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন কাঁচা ধান কাটা হয়েছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ