,

সৌদিতে আরও ১২৮৯ জন করোনায় আক্রান্ত, ৮৪ শতাংশই প্রবাসী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮১১ জনে।

নতুন করে সুস্থ হয়েছেন ১৭৪ জন। ফলে দেশটিতে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৩১ জনে। এখন পর্যন্ত দেশটিতে ১৪৪ জন মানুষ এ ভাইরাসের আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যার ৮৪ শতাংশ দেশটিতে অবস্থানরত বিভিন্নভাবে দেশের প্রবাসী নাগরিক। আর বাকি ১৬ শতাংশ সৌদি নাগরিক।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দেশটির অন্যতম ব্যস্ততম বন্দর নগরী জেদ্দায়, ২৯৪ জন। দ্বিতীয় অবস্থানে আছে বিশ্ব মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কায়।

এদিকে সৌদি আরবে গত ২৬ এপ্রিল থেকে পবিত্র মক্কা নগরী ও ২৪ ঘণ্টার কোয়ারেন্টাইন এলাকাসমূহ ছাড়া সৌদি আরবের সব অঞ্চলে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে পাঁচ জনের বেশি একত্র হওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা