,

জামানতের অর্ধেক টাকা ঋণ পাচ্ছে রিক্রুটিং এজেন্সি

news-image

নিউজ ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে সবচেয়ে বিপাকে পড়েছে জনশক্তি। প্রায় দুই মাস ধরে বিদেশে কর্মী পাঠানো সম্পূর্ণ বন্ধ। অনেক প্রতিষ্ঠান কর্মচারীর বেতন ও অফিস ভাড়া দিতে পারছে না। এ সঙ্কট কাটাতে এজেন্সিগুলোকে জামানতের অর্ধেক টাকা ঋণ বাবদ দেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, এজেন্সিগুলো লাইসেন্স ফি বাবদ ১৫ লাখ টাকা করে জামানত রেখেছেন মন্ত্রণালয়ের কাছে। করোনার সঙ্কট কাটাতে এর অর্ধেক এক বছরের জন্য ঋণ বাবাদ দেওয়া হবে। তবে টাকা এজেন্সিতে কর্মরতদের বেতন ও অফিস ভাড়া বাবদ ব্যয় করতে হবে।

অফিস আদেশে বলা হয়েছে, রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রার আবেদনে মানবিক কারণে জামানতের অর্ধেক টাকা ঋণ দিতে রাজি হয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যে টাকা ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ে টাকা ফেরত না দিলে এজেন্সির লাইসেন্স বাতিল, স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হবে।

অফিস আদেশে বলা হয়েছে, জামানতের অর্ধেক টাকা পেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বরাবর আবেদন করতে হবে। ৩০০ টাকার স্ট্যাম্পে এক বছরের মধ্যে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারনামা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা