,

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৬০, আক্রান্ত ১৫০

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করে ১৫০ জনের মধ্যেই করোনা পজিটিভ পাওয়া গেছে। করোনা সংক্রমণ শুরুর পর এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে এ জেলায় আক্রান্ত হয়েছেন ৮৪৯।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৪২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪২ জন, সুস্থ হয়েছেন ৩০ জন।

এদিকে নারায়ণগঞ্জ দেড়শ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। এই হাসপাতালের তিনিই প্রথম চিকিৎসক যিনি করোনায় আক্রান্ত হলেন।

নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান বলেন, ডাক্তার জহিরুল ইসলাম আউটডোরে নিয়মিত রোগী দেখেন। অনেকে রোগ গোপন রেখে তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন।

ডা. জহিরুল ইসলাম ছাড়াও এ হাসপাতালের আরও ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নার্স, দুইজন ওয়ার্ডবয়, একজন ড্রাইভার এবং চারজন আউটসোসিং কর্মী। তারা সবাই আইসোলেশনে রয়েছেন।

এর আগে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালের সুপার ও বেশ কয়েকজন চিকিৎসকসহ নার্স, ওয়ার্ড বয় এবং হাসপাতালের স্টাফসহ মোট ৩০ জন করোনায় আক্রান্ত হন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা