,

‘আমাদের দুর্ভাগ্য যে এরকম একজনকে আমরা হারালাম’

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ শোক প্রকাশ করেন তিনি।

ফেসবুক পোস্টে ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন, ‘ঘুম থেকে উঠে এরকম একটা মহা দুঃসংবাদ পাবো চিন্তাই করিনি। এই দুঃসংবাদের আকস্মিকতায় এবং গুরুত্বে আমি সম্পূর্ণ নিথর। জামিলুর রেজা চৌধুরী আমার দীর্ঘদিনের বন্ধু। তিনি আমার কর্মকাণ্ডের সঙ্গে সবসময় জড়িত থাকতেন। আজ দুপুর ১২টায় তার সভাপতিত্বে আমাদের একটা টেলিফোন-মিটিং হওয়ার কথা। গতকাল আমরা তার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আজ তিনি নেই।

জামিলুর রেজা চৌধুরী একজন অসাধারণ মানুষ। যেকোনো কঠিন বিষয়কে তিনি দ্রুত হৃদয়ঙ্গম করে তার ওপর অত্যন্ত সুন্দর পরামর্শ দিতে পারতেন। স্থাপত্য বিষয়ে তার জ্ঞানের গভীরতা অতুলনীয়। ব্যক্তিগত জীবনে তার সততা প্রশ্নাতীত। যেকোনো দেশের জন্য তিনি সর্বোচ্চ ব্যক্তিদের একজন হতে পারতেন। আমাদের পরম দুর্ভাগ্য যে এরকম একজন লোক আমরা আজ হারালাম।

আমার দুঃখ আমি আমার একজন নিকটতম বন্ধুকে হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার নেই।

মহান আল্লাহ তাকে চির শান্তিতে রাখুন।’

উল্লেখ্য, বাংলাদেশের খ্যাতিমান প্রকৌশলী জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মারা গেছেন। আজ ভোররাতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য ছিলেন। তিনি ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। একুশে পদক পাওয়া এই সিভিল ইঞ্জিনিয়ারকে ২০১৮ সালে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয় সরকার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা