সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাগামী হাজারো গার্মেন্টসকর্মী ফেরি-ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মঙ্গলবার সকাল থেকে ট্রলার ও ফেরিতে করে প্রমত্ত পদ্মা পাড়ি দিচ্ছেন ঢাকামুখী হাজারো গার্মেন্টস কর্মী।

সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিংয়ে চড়ে অন্তত তিন হাজার গার্মেন্টসকর্মী পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া ঘাটে এসে পৌঁছান।

এরপর শিমুলিয়াঘাট থেকে তারা সিএনজি, অটোরিকশা কিংবা রিকশায় চড়ে আবার কেউ হেঁটেই ঢাকার উদ্দেশ্য রওনা দিচ্ছেন।

করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকামুখী গার্মেন্টস কর্মীদের এমন ভোগান্তির চিত্র ফুটে উঠেছে।

লৌহজং উপজেলার মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকালের দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা পৃথক দু’টি ফেরিতে করে কয়েক হাজার যাত্রী শিমুলিয়া ঘাটে আসেন।

এদের বেশির ভাগই গার্মেন্টসকর্মী। রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং নামে দুটি ফেরি সকাল ১০টার দিকে শিমুলিয়াঘাটে এসে পৌঁছায়। ওই ফেরি দুটিতে অন্তত তিন হাজার যাত্রী ছাড়া কোনো যানবাহন ছিল না। এদের বেশির ভাগই ঢাকার গার্মেন্টস কর্মী। শিমুলিয়াঘাটে আসার পর গণপরিবহন বন্ধ থাকায় অটোরিকশা, রিকশা বা সিএনজিতে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। আবার কেউ কেউ পায়ে হেঁটে রওনা দিচ্ছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, ফেরির চেয়ে ট্রলারেই বেশি করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়াঘাটে আসছেন গার্মেন্টস কর্মীরা। কাঁঠালবাড়ি ঘাট থেকে আসছেন এ শ্রমিকরা। এরা ঢাকায় গার্মেন্টসের চাকরিতে যোগ দিতে ছুটে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী