,

ফ্রান্স, ইতালি, ও স্পেনে করোনায় মৃত্যুর হার কমেছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালি, ফ্রান্স এবং স্পেনে মৃত্যুর হার সাম্প্রতিক সময়ে হ্রাস পেতে থাকায় ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করছে ইউরোপীয় কিছু দেশ।

ইতালিতে দেশটির নাগরিক সুরক্ষা বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত হয়ে লকডাইনে থাকা ইতালিতে ২৬ হাজার ৬৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ, মৃত্যু ও পুনরুদ্ধারের মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৯৭ হাজার ৬৭৫ জনে।

তবে আইসিইউতে নতুন মৃত্যু, নতুন সংক্রমণ এবং নতুন রোগীদের সংখ্যা হ্রাস পেয়েছে।

নিবিড় পরিচর্যা কেন্দ্রগুলোতে (আইসিইউ) কোভিড-১৯ রোগীর সংখ্যা হ্রাস পাওয়া অব্যাহত রয়েছে, যে প্রবণতা শুরু হয়েছিল তিন সপ্তাহ আগে। রবিবার ২ হাজার ৯ জন রোগী আইসিইউতে ছিলেন, এক দিন আগে যেখানে ছিলেন ২ হাজার ১০২ জন।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে রবিবার বলেছেন, আগামী ৪ মে থেকে উৎপাদন, নির্মাণ এবং পাইকারি খাতগুলো আবার কাজ শুরু করতে পারবে। ১৮ মে থেকে খুচরা বিক্রেতা, যাদুঘর, গ্যালারি এবং গ্রন্থাগারগুলো এবং ১ জুন থেকে বার, রেস্তোঁরা, হেয়ারড্রেসার এবং বিউটি সেলুনগুলো চালু করা যাবে।

রবিবার স্প্যানিশ স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে শনিবার স্থানীয় সময় রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে ২৮৮ জনের মৃত্যু নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এক দিন আগে ৩৪৮ জনের মৃত্যুর পর এ সংখ্যা পর দিন ৯০ জন কমেছে। এছাড়া মহামারি শুরুর পর থেকে প্রথমবারের মতো করোনা আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০০ এর নিচে নেমেছে।

একইসাথে দেশটিতে বৃদ্ধি পেয়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও।

রবিবার পর্যন্ত ফ্রান্সে কোভিড-১৯ এ আরও ২৪২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৫৬ জনে। তবে এটি চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যুহার, যা দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় স্বস্তি এনেছে। সরকার আগামী ১১ মে থেকে লকডাউন তুলে নেয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা