সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে গাছ কাটাকে কেন্দ্র করে ঝগড়া : মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে ও তার স্ত্রী, গ্রেপ্তার ২

news-image

রংপুর ব্যুরো : রংপুরের তারাগঞ্জ উপজেলা সদরের কলেজ পাড়া গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধুর ধারালো অস্ত্রের আঘাতে আহত গৃহবধু নূর বানু চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। এঘটনায় নিহতের ছেলে নুর জামাল ও তার স্ত্রী তাসলিমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারাগঞ্জে কলেজপাড়া গ্রামে বাড়ির চলাচলের রাস্তায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে নূরজামাল ও তার স্ত্রী তাসলিমার ঝগড়া বাঁধে। এরই জেরে গত শনিবার ধারালো অস্ত্র দিয়ে দুই স্বামী-স্ত্রী নূরবানুর ঘরে ঢুকে আসবাবপত্রসহ অন্যান্য জিনিষপত্র ভাংচুর করে নূরবানুকে কুপিয়ে জখম করে সটকে পড়ে। পরে বাড়ির অন্য সদস্যরা তাকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ সোমবার দুপুরে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশের ওসি জিন্নাত আলী জানান, এঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ অভিযুক্ত ছেলে ও পুত্রবধুকে গ্রেফতার করেছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী