শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে রাস্তা নিয়ে মারামারি, নিহত ১ আহত ৬, আটক ২

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদাদা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পরিবারের মধ্যে রাস্তার জায়গায় ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় এক শিশু নিহত ও নারীসহ ৬ জন আহত হয়েছে। আজ সোমবার বিকালে গোর্কণ গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২ জনকে পুলিশ আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার গোকর্ণ গ্রামে বাড়িতে যাওয়ার রাস্তা নিয়ে তাবিদ মিয়া স্ত্রী জোসনা বেগমের সাথে একেই গ্রামের জসিম মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিম মিয়া লোকজন জোসনা বেগমের উপর হামলা করলে আত্মরক্ষার জন্য দৌড়ে পাশ্ববর্তী ননদ হাসনা বেগমের ঘরে চলে যায়। প্রতিপক্ষ লোকজন ওই ঘরে গিয়ে হামলা চালালে নানী হাসনার কোলে থাকা রাজু মিয়ার ২ মাসের শিশু সন্তান ফারিয়া মাথায় আঘাত প্রাপ্ত হলে ঘটনাস্থলেই মারা যায়।এসময় হামলায় জোসনা বেগমসহ ৬ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এমদাদ উল্লাহ (২৫) ও মুরসালিনকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো.কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মামলা প্রস্তুতি চলছে। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের