শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ৬ জন করোনায় আক্রান্ত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের মধ্যে দুজন শিশু রয়েছে। একজন ভবঘুরে। সবাইকে আইসোলেশন নেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৩৯এ দাঁড়াল। এ পর্যন্ত জেলা থেকে ১০৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত লোকজনেদের মধ্যে ভবঘুরে ব্যক্তিটি আখাউড়া উপজেলার। এ ছাড়া বিজয়নগরে এক শিশু, নাসিরনগরের করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মালেশিয়াপ্রবাসীর এক আত্মীয়, বাঞ্ছারামপুরের এক শিশুসহ তিনজন (একজন পল্লি চিকিৎসক) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন‌। জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, সোমবার বিকেল চারটা পর্যন্ত হাতে পাওয়া প্রতিবেদনে জেলার নতুন ছয়জনের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হয়েছে। আক্রান্ত লোকজনের মধ্যে ১ জন ঢাকায়, দুজনকে ব্রাহ্মণবাড়িয়ার বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বাকি তিনজনকে বাঞ্ছারামপুরে আইসোলেশনে নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ