,

বরিশালে লকডাউন শিথিল করা হলো

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালে রমজান উপলক্ষ্যে লকডাউন কিছুটা শিথিল করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বরিশালেও মানুষ ও যানবাহন চলাচল, অফিস-আদালত, কলকারখানা বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে জরুরি কিছু ক্ষেত্রে ও পবিত্র রমজান মাস শুরু হওয়ায় শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

শর্তগুলো হলো- যেসব প্রতিষ্ঠান ও কলকারখানা চালু রাখা হয়েছে তাদের কর্মীদের চলাচলে সহযোগিতা প্রদান করতে হবে। ফ্যাক্টরি ও কারখানা চালু রাখার ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি জেলা সিভিল সার্জন নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ইফতার ও সেহর বিক্রির জন্য রেস্টুরেন্ট এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল করায় মহাসড়ক সংলগ্ন রেস্তোরাগুলো চালু থাকবে।

নতুন এই আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সহযোগিতার জন্য জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা