নিত্যপণ্যের দোকান খোলার সময় বাড়াল

news-image

নিউজ ডেস্ক : ঢাকা মহানগরীর বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো খোলার সময়সীমা বাড়ানো হয়েছে। আগে যা প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিলো সেটা এখন বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। নগরবাসী এ সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয় করতে পারবেন।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। এছাড়াও মঙ্গলবার (২৭ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন রাজধানীর প্রতিষ্ঠিত রেস্তোরাঁগুলো। তবে কেউ ফুটপাতে কোনো ধরণের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট থেকে ইফতারি ক্রয় করতে পারবেন। তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার গ্রহণ করতে পারবেন না।

অন্যদিকে সুপার শপসমূহ আগের মতোই প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ