,

ব্রাহ্মণবাড়িয়ায়  রেলস্টেশনে “ভবঘুরে ব্যক্তি” করোনা পজেটিভ 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের এক ‘ভবঘুরে ব্যক্তি’ (৪৩) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডাস্থ বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে। তবে তিনি কীভাবে করোনাবাইরাসে সংক্রমিত হয়েছেন সেটি জানা যায়নি।
ওই ব্যক্তির বাড়ি কুমিল্লার লাকসামের হরিচর গ্রামে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই ব্যক্তি আখাউড়া রেলওয়ে স্টেশনেই থাকতেন। করেনাভাইরাস পরীক্ষার জন্য ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর সোমবার দুপুরে রেলওয়ে স্টেশনে ছুটে গিয়ে তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি ওই ভবঘুরে ব্যক্তি ঢাকা অথবা নোয়াখালী থেকে আখাউড়ায় ফেরেন। বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানার পর আমরা তার নমুনা সংগ্রহ করি। তার রিপোর্ট পজিটিভ আসায় তাকে আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা