,

করোনা আক্রান্তে বিভাগের শীর্ষে রংপুর জেলা

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে রংপুর জেলায় সবচেয়ে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রংপুর মেডিকেল কলেজে আরও পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ৯৪টি নমুনা পরীক্ষায় পাঁচজনের করোনা পজেটিভ পাওয়া গেছে বলে জানিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজেন অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু। আক্রান্তদের মধ্যে কুড়িগ্রামের কাঁঠালবাড়িতে একই পরিবারের তিনজন, রংপুরের গঙ্গাচড়ায় একজন ও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একজন রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে গতকাল ২৬ এপ্রিল পর্যন্ত ২৩৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ৮০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগে আরও ছয় জনের করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।

আক্রান্তদের মধ্যে মধ্যে রংপুরে ২১, গাইবান্ধায় ১৬, দিনাজপুরে ১৪, নীলফামারীতে ১১,ঠাকুরগাঁওয়ে ৯, কুড়িগ্রামে ৯, লালমনিরহাটে দুই এবং পঞ্চগড় জেলার ৪ জন রয়েছেন। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার ও গাজীপুরসহ অন্যান্য গার্মেন্টস শিল্প এলাকা থেকে গ্রামে এসেছেন বলে জানান রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

 

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু