,

করোনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশির মৃত্যু ২০০ ছাড়াল

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশিদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। রোববার এই মহামারী আরো তিন বাংলাদেশির প্রাণ কেড়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

রোববার নিউইয়র্কে দু’জন পুরুষ ও ভার্জিনিয়ায় একজন নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮৫ জন বাংলাদেশি। ভার্জিনিয়া মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। আর নিউজার্সি ও মিশিগানে ছয়জন করে ও মেরিল্যান্ডে একজনের মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্রের পাঁচ রাজ্যে ৪০ দিনে করোনায় প্রাণ গেল ২০২ জন বাংলাদেশির।

রোববার নিউইয়র্কে জাসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নায়ক হেলাল খানের বাবা মাওলানা নূর খান (১০১) লং আইল্যান্ডের একটি হাসপাতালে মারা যান। দু‘দিন আগে হেলাল খানের ছোট ভাই মাহবুব খানের শ্বশুর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান (৪৬) রোববার মারা যান। করোনায় আক্রান্ত হয়ে আহসান আইনস্টাইন হাসপাতালে দু’সপ্তাহ চিকিৎসায় থেকে মৃত্যুর কাছে হার মানেন। তাকে নিয়ে নিউইয়র্ক পুলিশের ট্রাফিক বিভাগের তিনজন বাংলাদেশির করোনায় মৃত্যু হলো।

এদিকে করোনায় আক্রান্ত ৭১ বছরের খাদিজা বেগম ভার্জিনিয়ার স্প্রিং ফিল্ড সিটিতে নিজ বাসায় রোববার ভোরে মারা যান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর