সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধর্ষণ ও হত্যায় পার পাওয়া পর ‘ফোর মার্ডার’, অতঃপর ধরা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে জৈনাবাজার আবদার এলাকায় বুধবার রাতে মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যার ঘটনার মূলহোতা পারভেজকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এই চারজনকে হত্যা করা ছাড়াও তার বিরুদ্ধে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ রয়েছে।

পিবিআই’র পরিদর্শক হাফিজুর রহমান জানিয়েছেন, গত শনিবার রাতে পারভেজকে গ্রেপ্তার করা হয়। পারভেজ শ্রীপুরের আবদার গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। পারভেজ ছাড়াও ওই হত্যাকাণ্ডে আরও বেশ কয়েকজন অংশ নিয়েছিলেন বলেও জানিয়েছেন তিনি।

হাফিজুর রহমান জানান, শনিবার রাতে পারভেজকে আবদার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে নিয়ে অভিযানে বের হয় পিবিআই। এসময় পারভেজের ঘর থেকে তার দেখানো মতো রক্তমাখা কাপড় ও মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় মোবাইল ফোন উদ্ধার করা হয়। একটি পায়জামার ভেতর থেকে তিনটি গলার চেইন, নিহত ফাতেমার কানের দুলসহ কিছু স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকার একটি বাড়ি থেকে মা ও তিন সন্তানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা আগের দিন বুধবার রাতে দুর্বৃত্তরা চারজনকে গলা কেটে হত্যা করেছে।

নিহতরা হলেন- আবদার এলাকার প্রবাসী রেদোয়ান হোসেন কাজলের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক স্মৃতি আক্তার ফাতেমা (৪৫), তার বড় মেয়ে সাবরিনা সুলতানা নূরা (১৬), ছোট মেয়ে হাওরিন হাওয়া (১২) ও বাকপ্রতিবন্ধী ছেলে ফাদিল (৮)।

একই পরিবারের চারজনকে হত্যার আগে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি নীলিমা নামে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর মাথায় আঘাত ও শ্বাসরোধ করে পারভেজ হত্যা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পারভেজের বিরুদ্ধে শিশুটির বাবা মামলা দায়ের করেন। পরে বয়স বিবেচনায় হাইকোর্ট থেকে জামিন পেয়ে মুক্ত হন পারভেজ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী