,

রংপুরে বাগানবাড়ি থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর ব্যুরো : রংপুর নগরীর পশুরাম থানার বালাকুয়ার মধ্যপাড়া গ্রামে পেটের ব্যাথা সইতে না পেরে কেশব চন্দ্র রায় (৬০) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
আজ সোমবার সকালে পশুরাম থানার এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বালাকুয়ার মধ্যপাড়া গ্রামের জমসেদ আলীর বাগানবাড়ির আম গাছে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধ’র লাশ উদ্ধার করে।

স্থানীয়রা ও পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যাথাসহ নানা রকম অসূখে ভুগছিলেন। গতকাল রবিবার সন্ধ্যায় বাড়িতে স্ত্রীর সাথে চা খেয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর রাতে বাড়িতে ফেরেন নি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করলেও পায়নি। আজ সোমবার সকালে গ্রামের একটি বাগান বাড়িতে কেশব চন্দ্রের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। তাদের ধারণা পেটের ব্যাথা সইতে না পেরে সে আত্নহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে পশুরাম থানার ওসি আব্দুল গণি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ গিয়ে ওই বৃদ্ধ’র লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর