শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : নাসিরনগর উপজেলার চাপরতলা সালাউদ্দিন ভুইয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দূভাবে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার সকালে চাপরতলা ভূইয়া বাড়ি প্রাঙ্গণে সামজিক দুরত্ব বজায় রেখে গ্রামের কর্মহীন অসহায়,গরীব ও দুঃস্থ দেড়শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,তেল,পেয়াঁজ,আলু,মুড়িসহ নিত্য প্রয়োজনীয় পণ্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

?

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ফয়েজ উদ্দিন ভূইয়া।এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন ভুইয়া,ইউপি সদস্য জজ মিয়া,মহিউদ্দিন ভুইয়া,সামসুদ্দিন ভুইয়া,ফাউন্ডেশনের সেক্রেটারী জাহিদ উদ্দিন ভুইয়া,মোঃ জাকারিয়া,খসরু উদ্দিন ভুইয়া,রেজাউল করিম ভুইয়া ও হাদি মোহাম্মদ ভুইয়া উপস্থিত ছিলেন।

এসময় জাহিদ উদ্দিন ভুইয়া বলেন,চাপরতলা সালাউদ্দিন ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুয়াযী এই পরিস্থিতি মোকাবেলায় জনগনের পাশে এগিয়ে আসবেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ