শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বকেয়া বেতনের দাবিতে রংপুরে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের শ্যামপুর চিনিকলে চার মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। এতে শ্রমিকদের সাথে অংশ নেন গেল বছরে বিক্রি করা আখের মূল্য না পাওয়া আখ চাষিরাও।

আজ রবিবার দুপুরে রংপুরের সদর উপজেলার সীমান্তবর্তী শ্যামপুর সুগার মিলস্ লিমিটেডের ধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকরা।

তাদের অভিযোগ, চিনিকলের সাড়ে ৬শ’ শ্রমিকের ৪ মাসের বেতন ও গত বছরে বিক্রি করা ২ কোটি টাকারও বেশি আখের বকেয়া টাকা শ্যামপুর সুগার মিলস্ কর্তৃপক্ষ এখনও পরিশোধ করেনি।

এব্যাপারে চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন জানান, করোনা মহামারিতে এমনিতেই শ্রমিক ও চাষিরা ভালো নেই। তার মধ্যে চার মাস ধরে বেতন না পাওয়ায় শ্রমিকদের মানবেতন জীবনযাপন করতে হচ্ছে। আখচাষিরাও গত বছরে বিক্রি করা আখের বকেয়া টাকা না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকায় আসন্ন আখমাড়াই মৌসুমে আখের উৎপাদন অনিশ্চয়তায় পড়েছে।

চিনিকল শ্রমিক আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের সময় বাড়ি থেকে বের হতে পারছি না। জমানো টাকা শেষ হওয়ায় ধারদেনা করে চলছি। বর্তমানে দোকানিরা আর বাকিতে খরচ দিতেও রাজি হচ্ছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।

এব্যাপারে শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সামসুজ্জামান বলেন, দোকানপাট বন্ধ থাকায় চিনিকলে উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। একারণে আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে। আশা করছি দ্রুতই এই সমস্যার সামাধান হবে।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা