সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিলামে লিটনের সেই ব্যাট

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনাল ম্যাচটার কথা মনে আছে? ভারতের বিপক্ষে ১২১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন লিটন দাস। এটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ম্যাচটা অবশ্য জিততে পারেনি বাংলাদেশ। তবে লিটনের কাছে নানা কারণে স্মরণীয় ইনিংস এটি। ভারতের বিপক্ষে যে ব্যাট দিয়ে ১২১ রান করেছিলেন সেই ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের ডানহাতি এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। নিলাম থেকে প্রাপ্ত অর্থ দুস্থদের জন্য ব্যয় করা হবে। লিটন জানান, ‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে সে ব্যাট নিলামে তোলা হবে। তবে তারিখ এখনো তাকে জানানো হয়নি।

বলে রাখা ভালো, এ পেজ থেকেই সাকিব তার ২০১৯ বিশ্বকাপে ইতিহাস গড়া ব্যাট নিলামে তুলেছিলেন। নিলামে সাকিবের ব্যাট ২০ লাখ টাকায় কিনে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। এ ছাড়া ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে ডাবল সেঞ্চুরির ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন মুশফিকুর রহিম। মোহাম্মদ আশরাফুলও ক্রিকেট স্মারক নিলামে তুলতে আগ্রহ প্রকাশ করেছেন। অভিষেক টেস্টে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি এবং ২০০৫ সালে ন্যাটওয়েস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে সেঞ্চুরি করেছিলেন অভিজ্ঞ এ ক্রিকেটার। নিলামে এ বিশেষ দুটি ব্যাট বিক্রি করতে চান আশরাফুল।

করোনা ভাইরাসের কারণে দিনমজুররা বিপাকে। তাদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটাররা। ইতোমধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা একটা তহবিল গঠন করেছেন। সেখানেও আর্থিক সহায়তা (বেতনের ৫০ ভাগ) দিয়েছেন লিটন। এ ছাড়া ঢাকা ও দিনাজপুরে দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী