,

রাজধানীতেই করোনারোগী প্রায় আড়াই হাজার

news-image

নিজস্ব প্রতিবেদক : রোববার সকাল ৮টা পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ঢাকা শহরে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৮৫ জন, যা দেশে মোট আক্রান্তের ৫২ দশমিত ০১ শতাংশ। এর মধ্যে ঢাকা শহরে ২৩ এপ্রিল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন।

রাজধানীর সবচেয়ে বেশি আক্রান্ত এলাকার মধ্যে রাজারবাগে ৯৯ জন, যাত্রাবাড়ীতে ৬৭ জন, লালবাগে ৫৯ জন, মোহাম্মদপুরে ৫৪ জন, বংশালে ৪৭ জন, মুগদায় ৪১ জন, মিটফোর্ডে ৩৮ জন, মহাখালীতে ৩৮ জন, তেজগাঁওয়ে ৩৭ জন, ওয়ারীতে ৩৫ জন, শাহবাগে ৩৪ জন, উত্তরায় ৩৩ জন, কাকরাইলে ৩৩ জন, চকবাজারে ৩২ জন, ধানমণ্ডিতে ৩১ জন, স্বামীবাগে ৩১ জন ও মিরপুরের টোলারবাগে ১৯ জন।

আর ঢাকা বিভাগে করোনা আক্রান্ত মোট রোগী এক হাজার ৫৬৮ জন। যাদের মধ্যে নারায়ণগঞ্জে ৬২৫ ও গাজীপুরে ৩০৮ জন। এছাড়া অন্যান্য বিভাগে করোনা শনাক্ত হয়েছে- চট্টগ্রামে ১৮৫ জন, সিলেটে ৭৯ জন, রংপুরে ৭৬ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহে ১৮১ জন, বরিশালে ১০২ জন, রাজশাহীতে ৩৭ জন।

এদিকে রোববার বেলা আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের ৫০তম দিনে এসে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। রোববার নতুন করে আরও ৪১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৪১৬ জনে পৌঁছাল। গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে পৌঁছেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা