৩০ রূপ করোনার, ইউরোপেরটা ২৭০ গুণ শক্তিশালী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক ভাইরাস। ক্ষমতা তার অসীম। এই ভাইরাসের কাছে মাথা নুইয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানও। ক্ষণে ক্ষণে রূপ-মেজাজ বদলাচ্ছে ছলনাময়ী ও মারণ ভাইরাসটি। এই করোনাভাইরাস নতুন নতুন তথ্য দিচ্ছেন বিজ্ঞানীরা। এবার হতাশায় ভরা তথ্য দিলেন চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি লেনজুয়ান।

প্রকাশিত গবেষণা প্রতিবেদনে তিনি দাবি করেন, করোনাভাইরাস অন্তত ৩০টি জিনগত রূপে পরিবর্তিত হয়েছে বলে তারা গবেষণা করে প্রমাণ পেয়েছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন রূপে ছড়িয়ে পড়ায় চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

চীনের হ্যাংঝোউ নগরীতে যেখানে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেখানে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে প্রায় সাড়ে ১২ শ’ জনের। বেশকিছু করোনা রোগীর নমুনা পরীক্ষা করে যে ভাইরাসগুলো ধরা পড়েছে তার মধ্যে কমপক্ষে ১৯ প্রজাতি নতুন। এই ভাইরাসগুলো কখনো কখনো কার্যকারিতার দিক থেকেও ভিন্ন রূপ নিয়েছে বলে লেনজুয়ানের নেতৃত্বাধীন গবেষকরা জানিয়েছেন।

করোনাভাইরাস মানবদেহের কোষের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারে। এমনকি কোষগুলো একইসঙ্গে ভিন্ন ভিন্ন রূপের ভাইরাস বহন করতে পারে। ভাইরাসের আক্রমণাত্মক প্রজাতিগুলো দুর্বল প্রজাতির তুলনায় ২৭০ গুণ বেশি শক্তিশালী। তাই এটি রোগীর আক্রান্ত কোষকে অতিদ্রুত মেরে ফেলতে পারে। যেটি ইউরোপের দেশগুলোতে লক্ষণীয়।

বিজ্ঞানীরা বলছেন, ইউরোপে যে ভাইরাস ছডিয়ে পডেছে সেটি নাকি সব থেকে শক্তিশালী ভাইরাস। সাধারণ করোনাভাইরাসের চেয়ে তার মারণ ক্ষমতা নাকি ২৭০ গুণ বেশি। ভয়াবহ এই ভাইরাসের কবল থেকে মানবজাতিকে রক্ষা করতে পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ