,

দেশে করোনা আক্রান্ত ৫ হাজার ছাড়াল

news-image

জবাবদিহি ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪১৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪১৬ জন।

রবিবার আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪১৬ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে অনেক চিকিৎসক, নার্স, হাসপাতালকর্মী ও আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

অধ্যাপক সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১৪৫ জনে দাঁড়িয়েছে। নতুন মৃতদের একজন শিশু, যার বয়স ১০ বছরের নিচে। শিশুটির কিডনি জটিলতা ছিল। এই পাঁচজনের তিনজন পুরুষ আর বাকি দুজন নারী। মৃতদের চারজন ঢাকা শহরের আর একজন ঢাকা জেলার দোহার উপজেলার।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা শনিবার রাতে ২ লাখ ছাড়ায়। এর মধ্যে ইউরোপের দেশগুলোর মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ২২ হাজার। আর একক দেশ হিসেবে মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সংখ্যাটা ৫৪ হাজার ছুঁই ছুঁই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা