সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেরুর ১৭ পুলিশ অফিসারের করোনায় মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : লকডাউনে দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পেরুর ১৭ জন পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

প্রশান্ত মহাসাগর ঘেঁষা দক্ষিণ আমেরিকার আকারে ছোট দেশ পেরুতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৭০০। পরিস্থিতি মোকাবিলায় ১৬ মার্চ থেকে দেশ জুড়ে চলছে লকডাউন।

চলতি সপ্তাহের শুরুতে কর্তৃপক্ষ জানিয়েছিল, লকডাউনে দায়িত্বপালন করতে গিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশটির অন্তত ১,৩০০ জন পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হয়েছেন।

একদিন আগে দায়িত্ব নেওয়া পেরুর নতুন স্বরাষ্ট্রমন্ত্রী গাস্তন রদ্রিগেস শনিবার বলেন, “দেশ জুড়ে আমরা ১৭ জন পুলিশ অফিসারকে হারিয়েছে। তাদের মধ্যে ১১ জন লিমার।”

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, করোনাভাইরাসের মহামারি নিয়ন্ত্রণে আরোপিত বিধিনিষেধ ভঙ্গকারীদের রুখতে গিয়ে এসব পুলিশ অফিসার করোনায় আক্রান্ত হন।

পেরু পুলিশের জন্য মাস্ক ও গ্লাভস কিনতে সরকার দেড় কোটি ডলার বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন রদ্রিগেস, “তাদের দেখভাল করা নিয়ে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। পুলিশবাহিনী অবশ্যই সুসজ্জিত করা হবে।”

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ছুঁই ছুঁই; আর মৃতের সংখ্যা ২ লাখ ৩ হাজার ছাড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন