শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের পাগলাপীরে ট্রাক চাপায় তিন অটো রিকশা যাত্রী নিহত : আহত-৫

রংপুর ব্যুরো : রংপুরের পাগলাপীরে ট্রাকের চাপায় অটো রিকশার দুই মহিলা ও এক পুরুষ ঘটনা স্থলেই নিহত হয়। গুরতর আহত হয়েছে আরো ৫ যাত্রী।আজ রবিবার সকাল ৭ টার দিকে এ ঘটনা ঘটে। রংপুর সদর কোতায়ালী থানার ওসি সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার সকাল ৭ টার দিকে রংপুর থেকে একটি ট্রাক দ্রুত বেগে দিনাজপুরের দিকে যাবার সময় রংপুরের পাগলাপীর নামক স্থানে নীলফামারীর কিশোরগঞ্জ থেকে আসা একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই দুই মহিলা ও এক পুরুষ রিকশার যাত্রী নিহত হয় আহত হয় আরও ৫ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে নিহত যাত্রীদের উদ্ধার এবং আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

আহতদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত জরুরী বিভাগের চিকিৎসক জানান।রংপুর সদর কোতয়ালী থানার ওসি জানান ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা