সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিনিয়রদের সামলানো কঠিন : ম্যাকেঞ্জি

news-image

স্পোর্টস ডেস্ক : একটি দলে কোচের ভূমিকা কি? খেলোয়াড়দের মন বোঝা, তাদের মধ্যে আত্মবিশ্বাস ঢুকিয়ে দেয়া কিংবা ভুলগুলো শুধরে দেয়া। তবে তরুণদের সঙ্গে সেই কাজটা যত সহজে করা যায়, সিনিয়রদের বেলায় ততটা সহজ নয়, এমনটাই মনে করেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি।

বাংলাদেশ দলে যেমন তরুণ লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখরা আছেন; তেমনি কিন্তু আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো সিনিয়ররা। ম্যাকেঞ্জি কিভাবে তাদের সবাইকে সামলে নেন? পরামর্শ দেয়ার সময় কি পদ্ধতি অবলম্বন করেন?

টাইগার ব্যাটিং কোচ জানালেন, কাজটা বেশ কঠিনই। তার ভাষায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কঠিনই হলো সিনিয়র খেলোয়াড়রা। যখন তারা খুব ভালো করতে থাকে, তখন তাদের মাথা উঁচুতে থাকে। তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হয়, ভালো কিছু বলে তাদের মন জোগাড় করতে হয়। বেশিরভাগ ক্রিকেটারের বেলায় কাজটা একইরকম। তাদের পরোয়া করা কিংবা ভেতরের মানসিকতাটা একই ধরনের।’

ম্যাকেঞ্জি নিজেও অনেকটা দিন দক্ষিণ আফ্রিকা দলে খেলেছেন, অধিনায়কও ছিলেন। সেই অভিজ্ঞতা কোচিং ক্যারিয়ারে বেশ কাজে লাগছে জানিয়ে বলেন, ‘আপনাকে তাদের মধ্যে একজন হওয়ার চেষ্টা করতে হবে, তারা সফল হোক কিংবা ব্যর্থ। আমি আমার ক্রিকেটার জীবনের অভিজ্ঞতা কিছুটা কাজে লাগানোর চেষ্টা করি। আমিও তরুণ, প্রতিভাবান, ভেঙে পড়া একজন কিংবা দলের মূল খেলোয়াড় ছিলাম অনেক বছর। আমি এগুলো মেলাতে পারি। আমি নেতৃত্বও দিয়েছি, কোচদের সঙ্গে কাজও করেছি। এসব কিছুর কারণে আমি বুঝতে পারি কখন খেলোয়াড়দের কি দরকার।’

সিনিয়রদের মন বুঝতে হয়, এটা যেমন ঠিক। দলের প্রয়োজনে তাদের সামনে সত্য কথাটা বলতে কখনও দ্বিধা করেন না, এমনটাও জানালেন ম্যাকেঞ্জি।

প্রোটিয়া এই কোচের কথা, ‘আমার মনে হয়, সিনিয়র কারও সঙ্গে ভালোভাবে কথা বলার উপায় হলো, তাকে জানানো যে, সে আরও ভালো করতে পারে, অথবা আরও উন্নতি করা সম্ভব। তরুণদের এমনটা বলা খুব সহজ। কিন্তু সিনিয়রদের সব সময় বলা যায় না। আমি সিনিয়রদের এমন বলার চ্যালেঞ্জটা নেই এবং সত্যি সমালোচনাটা করি। যদি আমি মনে করি তারা দলের জন্য আরও ভালো কিছু করতে পারে, তবে তা বলার অধিকার তো আমার আছে। আমার কাছে দলই সবার আগে।’

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে