,

রংপুরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪

রংপুর ব্যুরো : রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুুকুর উপজেলার জায়গীরহাটে মালবাহি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট বাসস্ট্যান্ড সংলগ্ন নিশ্চিন্তপুর গ্রামের আবদুল মালেকের ছেলে ফ্লেক্সিলোড ব্যবসায়ী দুলাল মিয়া (২৮) এবং একই গ্রামের আবু বক্করের ছেলে রোকন মিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মিঠাপুকুরের জায়গীর হাট বাসস্টান্ড সংলগ্ন জ্ঞান বিকাশ শিশু নিকেতন স্কুলের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে উল্টো দিক থেকে একটি মালবাহী ট্রাক এক সাইকেল চালকসহ ভ্যান যাত্রীদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সাইকেল চালক ও আরেকজন ভ্যানযাত্রী নিহত হন। বাকী চার ভ্যানযাত্রী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, শুক্রবার মধ্যরাতে একটি ট্রাক উল্টো দিক থেকে সাইকেল চালকসহ ভ্যানযাত্রীদের ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর