সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জের কাবিলপুরে ৩’শ পরিবারের পাশে বিএনপি নেতা

news-image

রংপুর ব্যুরো : মহামারী করোনা ভাইরাসে কারণে রংপুরের পীরগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতি এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাড়িয়েছেন রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম।

আজ শনিবার দুপুরে রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয। এরই মধ্য দিয়ে বিএনপি নেতা সাইফুল ইসলামের খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হলো।

এসময় পীরগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান, বিএনপি নেতা লিটন মাস্টার, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শুকুর আলী, সাধারণ সম্পাদক মাসুদ রানা,পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিছুর রহমান, জেলা যুবদলের সদস্য হাবিবসহ পীরগঞ্জ উপজেলা ও কাবিলপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আজ শনিবার রমজানের প্রথমদিনেই পীরগঞ্জে কাবিলপুর ইউনিয়নে ৩শ’ পরিবারকে খাদ্য সামগ্রী দেয়ার মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু হলো।

পর্যায়ক্রমে পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এসময় তিনি আরও বলেন, পীরগঞ্জের মানুষের সুখে-দুখে আমি সব সময় ছিলাম। এখনও রয়েছি। ভবিষ্যতেও থাকবো।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন