,

নাসিরনগরে ছাত্রলীগ নেতার আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক বাজারের ব্যবসায়ী মাসরুল হক অপু নামের এক ছাত্রলীগ নেতাকে আত্মহত্যার প্ররোচনা মামলার মূল আসামী নার্গিস আক্তার লুৎফাকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ। আজ শনিবার দুপুরে মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে লাখাই উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের মৃত আশকর আলীর মেয়ে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ ইব্রাহিম আকন্দ জানান,অপু‘র পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনায় মামলা করা হলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তের অগ্রগতির পর তাকে গ্রেফতার করা হয়। গত ১৪ এপ্রিল রাতে ফান্দাউক নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অপু। এ ঘটনায় পিতা মোজাম্মেল হক ছেলে মাসরুল হক অপু‘র মৃত্যুর পিছনে নার্গিস আক্তার লুৎফার প্ররোচনার অভিযোগে বাদি হয়ে নার্গিস আক্তার লুৎফাসহ ৬ জনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা মামলা করে। মামলার এজাহারভুক্ত ১নং আসামী নার্গিস আক্তার লুৎফাকে গ্রেফতার করা হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানায়,এই নারীর সাথে মোবাইলে কথার বলার পর পরই মানসিক চাপ সইতে না পেরে ১৪ এপ্রিল মঙ্গলবার রাত প্রায় সাড়ে নয়টার দিকে নিজের বাড়ির জাম্বুরা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেয়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা