,

হাওরের ৪৪ ভাগ ধান কাটা হয়েছে, জানালেন কৃষিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শনিবার এক ভিডিও বার্তায় বলেছেন, কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের ফলে হাওরের কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারছে, ইতোমধ্যে ৪৪ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছে।

শনিবার রাতে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কৃষিমন্ত্রী বলেন, অস্বাভাবিক বৃষ্টি বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা ১০ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারবে।

তিনি বলেন, পরিবহন নিষেধাজ্ঞার মধ্যেও হাওরাঞ্চলের ধান কাটার জন্য আমরা বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের আনার ব্যবস্থা করেছি। স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এসেছে। শ্রমিকের পাশাপাশি হাওর এলাকায় ধান কাটার জন্য কম্বাইন্ড হার্ভেস্টার ও রিপার ব্যবহৃত হচ্ছে। এসব যন্ত্রপাতি দিয়ে পুরোদমে ধান কাটা চলছে। ব্রি ২৮ জাতের ধান আগে পাকে, এটি কাটা প্রায় শেষ হয়েছে। ব্রি-২৯ জাতের ধান এখনও পাকে নাই, আরও ৭-৮ দিন সময় লাগবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওর এলাকায় ৩ লাখ ৯ হাজার ২৪৪ জন শ্রমিক, ৩৫৯টি কম্বাইন হার্ভেস্টার এবং ৪৪২টি রিপার ধান কর্তনের কাজে নিয়োজিত আছে।

কৃষিমন্ত্রী বলেন, আশা করি কৃষি উৎপাদন ও বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারব। বাংলাদেশে খাদ্যের সংকট যাতে না হয়, সেজন্য যা যা করা দরকার, আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা কৃষকের পাশে দাঁড়িয়েছি। আমরা তাদের অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি সার, বীজ, বালাইনাশক, সেচসহ সমস্ত উপকরণের নিশ্চয়তা দেব।

কৃষকদের ধান ঘরে তোলায় সহযোগিতা করায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা/উপজেলা/ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী।

এ ছাড়া কৃষকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষক এবং নানা শ্রেণি-পেশার যারা কৃষকের ধান কেটে দিচ্ছেন তাদেরও ধন্যবাদ জানান রাজ্জাক।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা