,

নাসিরনগরে টিসিবি‘র পণ্য ক্রয়ে ভিড়,বরাদ্দ বাড়ানোর দাবি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টিসিবি‘র পণ্য ক্রয়ে ভিড় সামলাতে ইউএনও ও এসিল্যান্ড নিজেরা দাঁড়িয়ে থেকে ডিলারের মাধ্েযমে ক্রেতাদের মাঝে টিসিবির পণ্য বিক্রি করেছেন। করোনা ভাইরাসের ভয়কে উপেক্ষা করে নিরাপদ দুরত্ব বজায় রেখে কর্মহীন মানুষ একটু কম দামের জন্য টিসিবির পণ্য ক্রয় করছে। তবে ক্রেতানুপাতে পণ্যের পরিমান কম থাকায় অনেক ক্রেতাকে পণ্য না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। এজন্য এ উপজেলায় পণ্যের বরাদ্দ বাড়ানোর দাবি ।

আজ শনিবার সকালে নাসিরনগর সরকারি কলেজ চত্বরে সরেজমিনে গিয়ে দেখা গেছে,এ উপজেলায় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও)নাজমা আশরাফী ও সহকারী কমিশনার(এসিল্যান্ড)তাহমিনা আক্তার নিজেরা দাঁড়িয়ে থেকে সাধারণ,গরীব ও মধ্যবিত্ত মানুষের মাঝে ন্যায্যমূল্যের টিসিবি‘র পণ্য সামগ্রী বিক্রির তদারকি করেন।

টিসিবি‘র চিনি,মশুর ডাল,সয়াবিন তেল,খেজুর ও ছোলা ক্রয় করতে পিকআপ ভ্যানের কাছে স্থানীয় নারী-পুরুষের লাইন ধরে ভিড় করতে দেখা গেছে। এসময় ন্যায্যমূল্যে টিসিবি‘র পণ্য পেয়ে মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।এলাকার জনগনের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম স্বাভাবিক রাখতে টিসিবি‘র পণ্য বিক্রয় কর্মসূচী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ক্রেতারা আশাবাদ ব্যক্ত করেন। তবে এই পণ্য কিনতে এসে অনেকেই অভিযোগ করেছেন চাহিদার তুলনায় পণ্য সরবরাহ কম থাকায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে অনেক ক্রেতারা পণ্য না পেয়ে ফিরে গেছেন। এসময় অনেক ক্রেতা বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

মেসার্স রহমান টেডার্সের ডিলার গাজিউর রহমান বলেন প্রতিদিন যে পরিমাণ পণ্য বরাদ্দ দেয়া হয় তা দিয়ে নাসিরনগরের মানুষকে পোষানো সম্ভব নয়।চাহিদার তুলনা ক্রেতা বেশী। তাই পণ্যের চাহিদা বাড়ানো দাবি জানান তিনি।

উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, টিসিবি‘ পণ্য সঠিকভাবে সরকার কতৃর্ক নির্ধারিত মূল্যে সামাজিক দুরত্ব বজায় রেখে বিক্রি করা হচ্ছে। উপজেলা সদরে সপ্তাহে ২দিন টিসিবি‘র পণ্য বিক্রি করা হবে। আগামী রমজান মাস পর্যন্ত এ কর্মসূচী চলবে। এ উপজেলায় পণ্যের চাহিদা বাড়ানো জরুরি।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা