,

চীন-যুক্তরাষ্ট্র দ্বন্দ্ব, জি-২০ বৈঠক বাতিল

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-২০ এর ভিডিও বৈঠক শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেছে। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে বিবাদ শুরু হয়েছে, সে কারণেই বৈঠকটি বাতিল হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।

শুক্রবার বৈঠকটি হওয়ার কথা ছিল। তাতে অংশ নেওয়ার কথা ছিল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তবে খুব শিগগির হয়তো বৈঠকটি ফের আয়োজন করা হতে পারে।

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ‘দয়িত্বে অবহেলার’ অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। সংস্থাটির বিরুদ্ধে তদন্ত করতে চায় ওয়াশিংটন। তবে চীন তদন্তের প্রস্তাব নিয়ে আলোচনা করতে একেবারেই অনিচ্ছুক। এ কারণেই শেষ পর্যন্ত বৈঠকটি বাতিল হয়ে যায়।

বৈঠক আয়োজনের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষয়টি নিয়ে যদি যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় আসতে পারে তাহলে খুব শিগগির আবার সম্মেলনটি অনুষ্ঠিত হতে পারে।

আয়োজক কমিটির কাছে সম্মেলন বাতিলের কারণ জানতে চেয়ে ই-মেইল করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাংহাইয়ের ফুডান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শেন ডিংলি বলেন, চীন মনে করে, দেশের ভেতর করোনা পরিস্থিতির মোকাবিলা করতে পারছে না বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিলে অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ দেশটি ভিন্নদিকে নজর ঘোরাতে চাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে, পুরো ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষ নিয়েছে। এ ছাড়া চীন যদি আগে থেকে পরিস্থিতি সম্পর্কে জানাত তাহলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হতো বলে মনে করেন ট্রাম্প।

করোনা মহামারির এই সময়ে দুই দেশের এই দ্বন্দ্বের কারণে ভবিষ্যতের লড়াইটাই শুধু দুর্বল হবে। অধ্যাপক শেন মনে করেন, দুই দেশের সম্পর্কে প্রচণণ্ড অবনতি হয়েছে এবং তা খুবই উদ্বেগজনক।

গত ২৬ মার্চ জি-২০ নেতারা করোনা মোকাবিলায় করণীয় নিয়ে প্রথম ভিডিও কনফারেন্স করেছিলেন। সে সময় দেশগুলো অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে উঠতে পাঁচ হাজার কোটি ডলারের একটি প্যাকেজের বিষয়ে একমত হয়েছিল।

এরপর দ্বিতীয় বৈঠকটি হওয়ার কথা ছিল শুক্রবার। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে তা বাতিল হয়ে গেল।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা